কম্পোনেন্টের টেমপ্লেট শুধু স্থির HTML নয় — টেমপ্লেট আপনার কম্পোনেন্ট ক্লাসের ডেটা ব্যবহার করতে পারে এবং ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের জন্য হ্যান্ডলার বসাতে পারে।
ডাইনামিক টেক্সট দেখানো
Angular-এ বাইন্ডিং হলো কম্পোনেন্টের টেমপ্লেট ও তার ডেটার মধ্যে একটি ডাইনামিক সংযোগ। এই সংযোগ নিশ্চিত করে যে কম্পোনেন্টের ডেটা পরিবর্তিত হলে রেন্ডার হওয়া টেমপ্লেট স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
জোড়া কার্লি-ব্রেস ব্যবহার করে টেমপ্লেটে ডাইনামিক টেক্সট দেখানোর একটি বাইন্ডিং তৈরি করতে পারেন:
@Component({
selector: 'user-profile',
template: `
Profile for {{ userName() }}
export class UserProfile {
userName = signal('pro_programmer_123');
Angular কম্পোনেন্টটি রেন্ডার করলে আপনি দেখবেন:
Profile for pro_programmer_123
সিগন্যালের ভ্যালু পরিবর্তিত হলে Angular স্বয়ংক্রিয়ভাবে বাইন্ডিংটি হালনাগাদ রাখে। ওপরের
উদাহরণ ধরে এগোলে, আমরা যদি userName সিগন্যালের ভ্যালু আপডেট করি:
this.userName.set('cool_coder_789');
রেন্ডার হওয়া পেজটি নতুন ভ্যালু দেখাতে আপডেট হয়ে যায়:
Profile for cool_coder_789
ডাইনামিক প্রোপার্টি ও অ্যাট্রিবিউট সেট করা
স্কয়ার ব্র্যাকেট দিয়ে DOM প্রোপার্টিতে ডাইনামিক ভ্যালু বাইন্ড করা Angular সমর্থন করে:
@Component({
// Set the `disabled` property of the button based on the value of `isValidUserId`.
export class UserProfile {
isValidUserId = signal(false);
অ্যাট্রিবিউটের নামের আগে attr. বসিয়ে HTML অ্যাট্রিবিউটেও বাইন্ড করতে পারেন:
বাইন্ড করা ভ্যালু পরিবর্তিত হলে Angular স্বয়ংক্রিয়ভাবে DOM প্রোপার্টি ও অ্যাট্রিবিউট আপডেট করে।
ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন সামলানো
প্যারেনথেসিস দিয়ে টেমপ্লেটের কোনো এলিমেন্টে ইভেন্ট লিসেনার যোগ করার সুযোগ Angular দেয়:
@Component({
// Add an 'click' event handler that calls the `cancelSubscription` method.
export class UserProfile {
cancelSubscription() {
/* Your event handling code goes here. */
লিসেনারে ইভেন্ট অবজেক্টটি পাস করার প্রয়োজন হলে, ফাংশন কলের ভেতরে Angular-এর বিল্ট-ইন $event ভেরিয়েবল ব্যবহার করতে পারেন:
@Component({
// Add an 'click' event handler that calls the `cancelSubscription` method.
export class UserProfile {
cancelSubscription(event: Event) {
/* Your event handling code goes here. */
@if ও @for দিয়ে কন্ট্রোল ফ্লো
Angular-এর @if ব্লক দিয়ে টেমপ্লেটের অংশবিশেষ শর্তসাপেক্ষে দেখাতে বা লুকাতে পারেন:
User profile
@if (isAdmin()) {
Admin settings
@if ব্লকের সঙ্গে একটি ঐচ্ছিক @else ব্লকও ব্যবহার করা যায়:
User profile
@if (isAdmin()) {
Admin settings
} @else {
User settings
Angular-এর @for ব্লক দিয়ে টেমপ্লেটের একটি অংশ একাধিকবার পুনরাবৃত্তি করতে পারেন:
User profile
@for (badge of badges(); track badge.id) {
{{ badge.name }}
ওপরের উদাহরণে দেখানো track কিওয়ার্ডটি Angular ব্যবহার করে @for-এর তৈরি DOM এলিমেন্টের সঙ্গে ডেটা যুক্ত করতে। আরও জানতে দেখুন Why is track in @for blocks important?।
TIP: Angular টেমপ্লেট সম্পর্কে আরও জানতে চান? সম্পূর্ণ বিবরণের জন্য টেমপ্লেটের বিস্তারিত গাইড দেখুন।
পরবর্তী ধাপ
অ্যাপ্লিকেশনে ডাইনামিক ডেটা ও টেমপ্লেট তো হলো, এবার নির্দিষ্ট এলিমেন্ট শর্তসাপেক্ষে দেখানো-লুকানো, এলিমেন্টের ওপর লুপ চালানোসহ টেমপ্লেটকে আরও সমৃদ্ধ করার কৌশল শেখার সময়।