কম্পোনেন্ট হলো Angular অ্যাপ্লিকেশনের প্রধান গাঠনিক উপাদান। প্রতিটি কম্পোনেন্ট একটি বড় ওয়েব পেজের একটি অংশকে উপস্থাপন করে। অ্যাপ্লিকেশনকে কম্পোনেন্টে ভাগ করে সাজালে প্রজেক্টে একটি সুগঠিত কাঠামো আসে — কোড স্পষ্টভাবে নির্দিষ্ট অংশে বিভক্ত থাকে, যা রক্ষণাবেক্ষণ করা এবং সময়ের সঙ্গে বড় করা সহজ।
কম্পোনেন্ট সংজ্ঞায়িত করা
প্রতিটি কম্পোনেন্টের কয়েকটি প্রধান অংশ থাকে:
- একটি
@Componentডেকোরেটর, যাতে Angular-এর ব্যবহৃত কিছু কনফিগারেশন থাকে। - একটি HTML টেমপ্লেট, যা DOM-এ কী রেন্ডার হবে তা নিয়ন্ত্রণ করে।
- একটি CSS সিলেক্টর, যা HTML-এ কম্পোনেন্টটি কীভাবে ব্যবহৃত হবে তা নির্ধারণ করে।
- একটি TypeScript ক্লাস, যাতে থাকে আচরণ — যেমন ব্যবহারকারীর ইনপুট সামলানো বা সার্ভারে রিকোয়েস্ট পাঠানো।
এখানে একটি UserProfile কম্পোনেন্টের সরলীকৃত উদাহরণ দেওয়া হলো।
user-profile.ts
@Component({
selector: 'user-profile',
template: `

User profile

This is the user profile page

export class UserProfile {
/* Your component code goes here */

@Component ডেকোরেটর ঐচ্ছিকভাবে একটি styles প্রোপার্টিও নেয়, টেমপ্লেটে প্রয়োগ করতে চাওয়া যেকোনো CSS-এর জন্য:
user-profile.ts
@Component({
selector: 'user-profile',
template: `

User profile

This is the user profile page

styles: `
h1 {
font-size: 3em;

export class UserProfile {
/* Your component code goes here */

HTML ও CSS আলাদা ফাইলে ভাগ করা
templateUrl এবং styleUrl ব্যবহার করে আপনি কম্পোনেন্টের HTML ও CSS আলাদা ফাইলে সংজ্ঞায়িত করতে পারেন:
user-profile.ts
@Component({
selector: 'user-profile',
templateUrl: 'user-profile.html',
styleUrl: 'user-profile.css',

export class UserProfile {
// Component behavior is defined in here

user-profile.html

User profile

This is the user profile page

user-profile.css
h1 {
font-size: 3em;

কম্পোনেন্টের ব্যবহার
একাধিক কম্পোনেন্ট একত্রে সাজিয়ে আপনি একটি অ্যাপ্লিকেশন তৈরি করেন। উদাহরণস্বরূপ, একটি ইউজার প্রোফাইল পেজ তৈরি করলে পেজটিকে আপনি এভাবে কয়েকটি কম্পোনেন্টে ভাগ করতে পারেন:
এখানে UserProfile কম্পোনেন্টটি চূড়ান্ত পেজ তৈরি করতে আরও কয়েকটি কম্পোনেন্ট ব্যবহার করছে।
একটি কম্পোনেন্ট ইমপোর্ট ও ব্যবহার করতে আপনাকে যা করতে হবে:
- আপনার কম্পোনেন্টের TypeScript ফাইলে, যে কম্পোনেন্টটি ব্যবহার করতে চান তার জন্য একটি
importস্টেটমেন্ট যোগ করুন। - আপনার
@Componentডেকোরেটরে,importsঅ্যারেতে ব্যবহার করতে চাওয়া কম্পোনেন্টটির একটি এন্ট্রি যোগ করুন। - আপনার কম্পোনেন্টের টেমপ্লেটে, ব্যবহার করতে চাওয়া কম্পোনেন্টটির সিলেক্টরের সঙ্গে মেলে এমন একটি এলিমেন্ট যোগ করুন।
এখানে UserProfile কম্পোনেন্টের একটি ProfilePhoto কম্পোনেন্ট ইমপোর্ট করার উদাহরণ দেওয়া হলো:
user-profile.ts
import {ProfilePhoto} from './profile-photo';
@Component({
selector: 'user-profile',
imports: [ProfilePhoto],
template: `

User profile

<profile-photo />

This is the user profile page

export class UserProfile {
// Component behavior is defined in here

TIP: Angular কম্পোনেন্ট সম্পর্কে আরও জানতে চান? সম্পূর্ণ বিবরণের জন্য কম্পোনেন্টের বিস্তারিত গাইড দেখুন।
পরবর্তী ধাপ
Angular-এ কম্পোনেন্ট কীভাবে কাজ করে তা তো জানলেন, এবার অ্যাপ্লিকেশনে ডাইনামিক ডেটা কীভাবে যোগ ও পরিচালনা করা হয় তা শেখার সময়।